অর্কফলা

অর্কফলা–বি. ১. রেফচিহ্ন; ২. টিকি (অর্কফলার আন্দোলন)।

অর্ধপরিস্ফুট

অর্ধপরিস্ফুট–বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট।

অর্ধপথ

অর্ধপথ–বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)।

অর্ক

অর্ক [ arka ] বি. ১. সূর্য (বালার্ক, কোণার্ক); ২. কিরণ, রশ্মি; ৩. স্ফটিক; ৪. আকন্দ গাছ। [সং. √ অর্ক্ + অ]। অর্কচন্দন–বি. রক্তচন্দন। অর্কপত্র–বি. আকন্দ গাছ; আকন্দ পাতা। অর্কফলা–বি. ১. রেফচিহ্ন; ২. টিকি (অর্কফলার আন্দোলন)।

অরোগী

অরোগী (-গিন্)–বিণ. রোগ নেই এমন।

অর্ধনারীশ্বর

অর্ধনারীশ্বর–বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি।