অ অর্ঘ অর্ঘ১ [ argha ] বি. মূল্য (মহার্ঘ বস্তু)। [সং. √ অর্ঘ্ (ক্রয় করা) + অ]। অর্ঘ২ [ argha ] বি. পূজা; পূজার উপকরণ। [সং. √ অর্ঘ্ (=পুজা করা) + অ]।
অ অর্গল অর্গল [ argala ] বি. ১. দরজার খিল, হুড়কো; ২. বাধা, প্রতিবন্ধক (অনর্গল কথা)। [সং. √. অর্জ্ + অল]। অর্গলিত–বিণ. বন্ধ (অর্গলিত দ্বার); অবরুদ্ধ।