অর্ধাঙ্গ

অর্ধাঙ্গ [ ardhāńga ] বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক।

অর্চনীয়

অর্চনীয়, অর্চ্য–বিণ. পূজার যোগ্য, পূজনীয়।

অর্ধাংশ

অর্ধাংশ [ ardhāṃśa ] বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক।

অর্চক

অর্চক [ arcaka ] বি. যে অর্চনা বা পূজা করে, পূজক। [সং. √ অর্চ্ + অক]।

অর্ধশত

অর্ধশত–বি. একশোর অর্ধেক পঞ্চাশ।

অর্ঘ্য

অর্ঘ্য [ arghya ] বি. পূজার উপকরণ (‘রচেনি পূজার অর্ঘ্য’: রবীন্দ্র); সম্মানিত ব্যক্তিকে বরণের জন্য মালা চন্দন ইত্যাদি উপচার। বিণ. ১. পূজ্য, উপাস্য; ২. শ্রদ্ধেয়।  [সং. √ অর্ঘ্ + য]।