অর্ধ

অর্ধ [ ardha ] বি. ১. সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); ২. দুই ভাগের যেকোনো এক ভাগ। বিণ. বিণ.বিণ. ১. আধা, আধাআধি (অর্ধাংশ); ২. দুই ভাগে বিভক্ত  (অর্ধবঙ্গ); ৩. অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। অর্ধকথন–বি. অসম্পূর্ণ কথা। অর্ধকথিত–বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। অর্ধকৃত–বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। অর্ধগ্রাস–বি. আংশিক গ্রাস। অর্ধচন্দ্র–বি. ১. চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত  চাঁদ; ২. (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। অর্ধচন্দ্রাকার, অর্ধচন্দ্রাকৃতি–বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। অর্ধদিবস–বি. ১. অর্ধেক দিন; দুই প্রহর;  ২. মধ্যাহ্ন; ৩. এক দিন-রাত্রির...

অর্জা

অর্জা–ক্রি, পাওয়া চেষ্টার দ্বারা পাওয়া (‘অর্জিলাম জয়’)।

অর্ধোচ্চারিত

অর্ধোচ্চারিত [ ardhōccārita ] বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত।

অর্জিত

অর্জিত [ arjita ] বিণ. চেষ্টা করে পাওয়া গেছে এমন, চেষ্টার দ্বারা প্রাপ্ত (অর্জিত বিদ্যা)। বি. অর্জন।  

অর্জক

অর্জক [ arjaka ] বিণ. অর্জন করে এমন। [সং. √ অর্জ + অক]।

অর্ধেন্দু

অর্ধেন্দু [ ardhēndu ] আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ।

অর্চিষ্মান

অর্চিষ্মান [ arcişmāna ] বিণ. জ্যোতি বা দীপ্তি আছে এমন, জ্যোতিষ্মান, দীপ্তিমান। বি. ১. সূর্য; ২. অগ্নি। [সং. অর্চিস্ + মত্]।