অর্থপিশাচ

অর্থপিশাচ–বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)।

অর্হ

অর্হ [ arha ] বিণ. যোগ্য (শ্রদ্ধার্হ, পূজার্হ); পূজ্য, পূজার যোগ্য। বি. মূল্য (মহার্হ)। [সং. √ অর্হ্ + অ]। অর্হণ, অর্হণা–বি. পূজা; যোগ্যতা। অর্হণীয়–বিণ. পূজনীয়, পূজ্য।

অর্থনৈতিক

অর্থনৈতিক–বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর  অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)।

অর্থনাশ

অর্থনাশ–বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়।

অর্থদণ্ড

অর্থদণ্ড–বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)।

অর্শ

অর্শ [ arśa ] বি. মলনালির রোগবিশেষ, piles. [সং. √ ঋ + অস্ + অ শ্ আগম; √ ঋ + শ + অ]।