অলংকার
অলংকার, (বর্জি.) অলঙ্কার [ ala-ńkāra, (barji.) alańkāra ] বি. ১. গয়না, গহনা, ভূষণ; ২. প্রসাধন, সজ্জা; শোভা; ৩. গৌরব (বিদ্বান দেশের অলংকার); ৪. ভাষার সৌন্দর্য বা উত্কর্ষ বাড়ায় এমন গুণাবলি: যেমন উপমা, রূপক, অনুগ্রাস ইত্যাদি। [সং. অলম্ + √ কৃ + অ]। অলংকারশাস্ত্র–বি. কাব্যের অলংকারবিষয়ক তত্ত্ব। অলংকরণ [ alańkaraņa ], অলঙ্করণ [ alańkaraņa ], অলঙ্কৃত[ alańkŗta ], অলঙ্কর্তা [ alańkartā ], অলঙ্কর্ত্রী [ alańkartrī ], অলংকৃতি–বি. অলংকার; অলংকার দিয়ে সাজানো; প্রসাধন; সাহিত্যে উপমা, অনুগ্রাস ইত্যাদি অলংকার প্রয়োগ।