অ অশাশ্বত অশাশ্বত [ aśāśbata ] বিণ. চিরকালের নয় এমন, চিরকালীন নয় এমন; অনিত্য; অস্হির। [সং. ন + শাশ্বত]।
অ অলংকর্তা অলংকর্তা [ ala-ńkartā ] (-র্তৃ) বি. বিণ. অলংকার দিয়ে সাজায় এমন (ব্যাক্তি); প্রসাধক। স্ত্রী. অলংকর্ত্রী। অলংকৃত–বিণ. সজ্জিত; ভূষিত।
অ অশালীন অশালীন [ aśālīna ] বিণ. শালীনতাবর্জিত, অভদ্রোচিত; অশিষ্ট; কুত্সিত (অশালীন উক্তি, অশালীন ব্যবহার)। [সং. ন + শালীন]। অশালীনতা–বি. অশালীন ব্যবহার; শালীনতার অভাব; অশিষ্টতা।
অ অশান্তি অশান্তি [ aśānti ] বি. চঞ্চলতা, শান্তির অভাব; মানসিক কষ্ট (বড় অশান্তিতে আছি); কলহ, ঝগড়াঝাঁটি (পাড়ায় খুব অশান্তি;) বিক্ষোভ (তোমার সবকিছুতেই অশান্তি)। [সং. ন + শান্তি]।
অ অলংকরণ অলংকরণ, অলংকৃতি–বি. অলংকার; অলংকার দিয়ে সাজানো; প্রসাধন; সাহিত্যে উপমা, অনুগ্রাস ইত্যাদি অলংকার প্রয়োগ।
অ অশান্ত অশান্ত [ aśānta ] বিণ. চঞ্চল, অস্হির (অশান্ত মন); দুরন্ত (অশান্ত ছেলে); প্রবোধ মানে না এমন (অশান্ত হৃদয়); বিক্ষুদ্ধ (অশান্ত সমুদ্র)। [সং. ন + শান্ত]।