অলকনন্দা

অলকনন্দা, অলকানন্দা [ alaka-nandā, alakā-nandā ] বি. ১. স্বর্গের গঙ্গা, মন্দাকিনী; ২. গঙ্গোত্রীর কাছে গঙ্গার ধারার নাম; ৩. আট বা দশ বছরের  মেয়ে। [সং. অলক (+ আ) + নন্দা]।

অশাস্ত্র

অশাস্ত্র [ aśāstra ] বি. যাকে শাস্ত্র বলা চলে না; কুশাস্ত্র। বিণ. শাস্ত্রবিরুদ্ধ; অবৈধ। [সং. ন + শাস্ত্র]। অশাস্ত্রীয়–বিণ. শাস্ত্রবিরুদ্ধ, শাস্ত্রে যার সমর্থন নেই এমন; অবৈধ।

অলকমেঘ

অলকমেঘ–বি. পেঁজা তুলোর মতো বা কেশগুচ্ছের মতো মেঘ, cirrus.

অশাসিত

অশাসিত–বিণ. শাসন করা হয়নি এমন; নিয়ন্ত্রণের বাইরে এমন।

অলক

অলক [ alaka ] বি. ১. কোঁকড়ানো চুলের গুচ্ছ, কুঞ্চিত চুল; ২. চুল, পাশের বা সামনের চুলের গুচ্ছ; ৩. কেশগুচ্ছের মতো কুঞ্চিত ও ঢেউ-খেলানো মেঘ। [সং. √ অল্ +  অক]। অলকমেঘ–বি. পেঁজা তুলোর মতো বা কেশগুচ্ছের মতো মেঘ, cirrus.

অশাস্য

অশাস্য, অশাসনীয়–বিণ. শাসনের অসাধ্য, শাসন করা যায় না এমন; দুর্দমনীয়. অবিনীত; উদ্ধত।

অশাসন

অশাসন [ aśāsana ] বি. শাসনের অভাব; অরাজকতা। [সং. ন + শাসন]। অশাসিত–বিণ. শাসন করা হয়নি এমন; নিয়ন্ত্রণের বাইরে এমন। অশাস্য, অশাসনীয়–বিণ. শাসনের অসাধ্য, শাসন করা যায় না এমন; দুর্দমনীয়. অবিনীত; উদ্ধত।