অ অলক্ত অলক্ত, অলক্তক [ alakta, alaktaka ] বি. আলতা, লাক্ষারস (‘রক্ত-অলক্তক ধৌত পায়ে’: রবীন্দ্র)। [সং. ন্ + রক্ত (=লক্ত) + স্বার্থে ক]। অলক্তরাগ–বি. আলতার রং দাগ বা আভা।
অ অশিক্ষিত অশিক্ষিত–বিণ. ১. শিক্ষা পায়নি এমন; বিদ্যাহীন; লেখাপড়া করেনি এমন; ২. মূর্খ; ৩. দক্ষতা নেই এমন, অদক্ষ, অপটু। স্ত্রী. অশিক্ষিতা।
অ অলকাতিলক অলকাতিলক, অলকাতিলকা [ alakā-tilaka, alakā-tilakā ] বি. মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্য চুলে চুর্ণকুন্তল এবং মুখে চন্দন দিয়ে চিত্র আঁকা; তিলক ফোঁটা; পত্রলেখা অর্থাত্ মুখে চিত্র রচনা (‘অলকা তিলক ভালে’: বি. প্র.)। [সং. অলকা + তিলক, তিলকা]।
অ অশিক্ষা অশিক্ষা [ aśikşā ] বি. শিক্ষার অভাব; লেখাপড়া অভাব; কুশিক্ষা। [সং. ন + শিক্ষা]। অশিক্ষিত–বিণ. ১. শিক্ষা পায়নি এমন; বিদ্যাহীন; লেখাপড়া করেনি এমন; ২. মূর্খ; ৩. দক্ষতা নেই এমন, অদক্ষ, অপটু। স্ত্রী. অশিক্ষিতা। অশিক্ষিত পটুত্ব–বি. যথাবিধি শিক্ষাপ্রাপ্ত না হয়েও কোনো বিষয়ে নৈপুন্য।