অ অলক্ষিতভাবে অলক্ষিতভাবে, অলক্ষিতে–ক্রি-বিণ. অতর্কিতে, অসতর্ক মুহুর্তে; অজ্ঞাতসারে; দৃষ্টির অগোচরে; অদৃশ্যভাবে।
অ অলক্ষিত অলক্ষিত [ alakşita ] বিণ. ১. লক্ষিত হয়নি বা দৃষ্টিগোচর হয়নি এমন (অলক্ষিত কারণে, অলক্ষিত উদ্দেশ্যে); ২. অতর্কিত (অলক্ষিত আক্রমণ)। [সং. ন + লক্ষিত]। অলক্ষিতভাবে, অলক্ষিতে–ক্রি-বিণ. অতর্কিতে, অসতর্ক মুহুর্তে; অজ্ঞাতসারে; দৃষ্টির অগোচরে; অদৃশ্যভাবে।
অ অশীতি অশীতি [ aśīti ] বি. বিণ. আশি, ৮০। [সং. অষ্ট + দশন্ + তি, নি.]। অশীতিতম–বিণ. আশিসংখ্যক। অশীতিপর–বিণ. বয়স আশিরও বেশি এমন (অশীতিপর বৃদ্ধ)।
অ অলক্ষণ অলক্ষণ [ alakşaņa ] বি. অশুভ লক্ষণ, দুর্লক্ষণ, কুলক্ষন। বিণ. কুলক্ষণযুক্ত; অপয়া। [সং. ন + লক্ষণ]। অলক্ষণা–বিণ. (স্ত্রী.) যার অর্থাত্ যে স্ত্রীলোকের লক্ষণ শুভ নয়; অপয়া।
অ অশিষ্ট অশিষ্ট [ aśişţa ] বিণ. অভদ্র, অসভ্য; শালীনতাবর্জিত; ভদ্রতার বাইরে (অশিষ্ট আচরণ, অশিষ্ট কথা)। [সং. ন + শিষ্ট]। অশিষ্টতা–বি. অভদ্রতা, অসভ্যতা; অমার্জিত বা শালীনতাহীন ব্যবহার।