অশোক

অশোক [ aśōka ] বিণ. শোকহীন। বি. ১. গাঢ লাল রঙের ফুলযুক্ত গাছবিশেষ; ২. মৌর্য বংশের তৃতীয় রাজা। [সং. ন + শোক]। অশোককানন, অশোকবন–বি. অশোক বৃক্ষে পূর্ণ বন বা বাগান; লঙ্কার যে বনে সীতা বন্দি হয়ে ছিলেন। অশোকলিপি–বি. সম্রাট অশোকের লেখ অর্থাত্ পাথরস্তম্ভ ইত্যাদির গায়ে খোদাই-করা অনুশাসন। অশোকষষ্ঠী–বি. চৈত্রমাসের শুক্লা ষষ্ঠী। অশোকস্তম্ভ–বি. সারনাথে অশোক কর্তৃক নির্মিত প্রস্তরস্তম্ভ। [অশোকস্তম্ভের শীর্ষে রয়েছে তিনটি সিংহমূর্তি এবং তাদের মাঝখানে তিনটি চক্র। স্তম্ভটি স্বাধীন ভারতের সরকারী প্রতীক চিহ্ন হিসাবে এবং অশোকচক্র স্বাধীন ভারতের জাতীয় পতাকায় স্হান পেয়েছে]। অশোকাষ্টমী–বি. চৈত্র মাসের শুক্লা অষ্টমী।

অলঘু

অলঘু [ alaghu ] বিণ. ১. লঘু নয় এমন; হালকা নয় এমন; ভারী; ২. গুরুত্ব আছে এমন। [সং. ন + লঘু]।

অলগ্ন

অলগ্ন [ alagna ] বিণ. লগ্ন নয় অর্থাত্ লেগে নেই এমন; ফাঁক-ফাঁক, ছাড়া-ছাড়া; আলগা। [সং. ন + লগ্ন]।

অশুভ

অশুভ [ aśubha ] বি. অমঙ্গল, অকল্যাণ, পাপ। বিণ. অমঙ্গলজনক (অশুভ ইঙ্গিত)। [সং. ন + শুভ]। অশুভকর, অশুভংকর–বিণ. অমঙ্গলজনক।  অশুভকামনা–বি. (অন্যের)  অমঙ্গল কামনা করা। অশুভকাল–বি. যে কাল বা সময় শুভ নয় বা প্রশস্ত নয়। সবকিছুই জেনেছেন এমন; সমস্ত জ্ঞান অর্জন করেছেন এমন। অশুভবিধ–নানারকম; সমস্তরকম।

অলখিতে

অলখিতে [ alakhitē ] ক্রি-বিণ. অলক্ষিতে -র কোমল রূপ; অজ্ঞাতসারে (‘অলখিতে চিত হরিয়া লইল’: গো. দা)।

অশুদ্ধিপত্র

অশুদ্ধিপত্র–বি. অশুদ্ধ শব্দ ইত্যাদির (সংশোধনসহ) তালিকাপত্র।