অলঙ্ঘন [ alańghana ] বি. ১. লঙ্ঘন না করা বা অবহেলা না করা; ২. উপবাস পালন না করা; ৩. ডিঙিয়ে না যাওয়া, অতিক্রম না করা। [সং. ন + লঙ্ঘন]। অলঙ্ঘনীয়, অলঙ্ঘ্য–বিণ. ১. লঙ্ঘন করা উচিত্ নয় বা করা যায় না এমন (অলঙ্ঘ্য আদেশ)। অলঙ্ঘিত–বিণ. লঙ্ঘিত হয়নি এমন, লঙ্ঘন করা হয়নি এমন।