অ অলোকসুন্দর অলোকসুন্দর [ alōka-sundara ] বিণ. মনুষ্যলোকে দুর্লভ এমন সুন্দর, অসামান্য সুন্দর। [সং. ন + লোক + সুন্দর]। স্ত্রী. অলোকসুন্দরী।
অ অশ্বিনী অশ্বিনী [ aśbinī ] বি. ১. (স্ত্রী.) অশ্বরূপিনী সূর্যপত্নী; ২. দক্ষের কন্যা; ৩. নক্ষত্রবিশেষ; ৪. (অশু.) ঘোটকী। [সং. অশ্ব + ইন্ + (অস্ত্যর্থে) ঈ]। অশ্বিনীকুমার, অশ্বিনীসুত–বি. দেবলোকের চিকিত্সক যমজ ভ্রাতৃদ্বয়।
অ অশ্বারোহী অশ্বারোহী (-হিন্)–বি. ঘোড়সওয়ার (ছুটে এল অশ্বারোহীর দল)। ঘোড়ায় চড়ে আছে এমন (অশ্বারোহী সৈন্য)।
অ অশ্বারোহণ অশ্বারোহণ [ aśbārōhaņa ] বি. ঘোড়ায় চড়া। [সং. অশ্ব + আরোহণ]। অশ্বারোহী (-হিন্)–বি. ঘোড়সওয়ার (ছুটে এল অশ্বারোহীর দল)। ঘোড়ায় চড়ে আছে এমন (অশ্বারোহী সৈন্য)।