অকর্মণ্য

অকর্মণ্য–বিণ. যে লোক কোনো কাজের নয় এমন, অপদার্থ, অক্ষম।

অকর্মক

অকর্মক–বিণ. (ব্যাক.) কর্মপদহীন অর্থাত্ যে ক্রিয়ার কর্ম নেই (অকর্মক ক্রিয়া), intransitive.

অকুলীন

অকুলীন–বিণ.  ১. কুলীন বংশজাত নয় এমন;  ২. বংশমর্যাদাহীন। [সং. ন+কুলীন]।

অকর্ম

অকর্ম–বি.  ১. অকাজ, কুকাজ অপকর্ম;  ২. কর্মের অভাব, নিষ্ক্রিয়তা, ক্রিয়াহীনতা। [সং. ন+কর্মন্]।

অকুলন

অকুলন–বি. অভাব, অনটন, টানাটানি, না কুলানো (আশা করি এই টাকায় চলে যাবে, অকুলান হবে না)। [সং. ন+বাং. √কুল্+অন]।

অকর্তৃত্ব

অকর্তৃত্ব–বি. কর্তৃত্বহীনতা; প্রাধান্যহীনতা।

অকর্তা

অকর্তা বি. যে কর্তা নয় (কে কর্তা কে অকর্তা বুঝি না)। বিণ.  ১. কর্তৃত্বহীন;  ২. নিষ্ক্রিয়, ক্রিয়াহীন। [সং. ন+কর্তা]।

অকুল

অকুল–বি.  ১. মর্যাদাহীন অকুলীন বা নীচ বংশ; ২. অঘর, যে বংশের সঙ্গে উচ্চবংশীয়দের বিবাহাদি সামাজিক ক্রিয়াকলাপ অচল। [সং. ন+কুল]।

অকুব

অকুব–বিণ. আক্কেল, কাণ্ডজ্ঞান। [আ. বকূফ]।