অ অকাজ অকাজ–বি. ১. যা কাজ নয়; বাজে কাজ, অনুচিত কাজ (অকাজের গোঁসাই); ২. কাজের অভাব। [বাং. অ (মন্দ অর্থে) + কাজ]।
অ অকস্মাত্ অকস্মাত্–অব্য. ক্রি-বিণ. ১. হঠাত্, সহসা, অতর্কিতভাবে, আচমকা (‘অকস্মাত্ স্বপ্ন গেল টুটে’; সু. দ.); ২. অকারণে, কোনো কারণ ছাড়াই। [সং. ন+কস্মাত্]।
অ অকষ্টবদ্ধ অকষ্টবদ্ধ–বিণ. অত্যন্ত বিপন্ন, অত্যন্ত বিপদগ্রস্ত। [বাং. অ (যথার্থ বা অত্যন্ত অর্থে) + সং. কষ্ট + বদ্ধ]।
অ অকষ্টকল্পনা অকষ্টকল্পনা–বি. স্বতঃস্ফূর্ত কল্পনা বা রচনা, অনায়াসসাধ্য কল্পনা বা রচনা। [সং. ন+কষ্ট+কল্পনা]।