অ-কার

অ-কার–বি. ‘অ’ বর্ণ বা ধ্বনি। [বাং. অ+কার (স্বার্থে)]।

অকৃষ্ট

অকৃষ্ট–বিণ. কর্ষণ করা বা চাষ হয়নি এমন, অচষা; পতিত, অনাবাদি (অকৃষ্ট জমি)। [সং. ন+কৃষ্ট]।

অকায়

অকায়–বিণ. দেহবিহীন, অশরীরী। বি. ১. পরমাত্মা;  ২. রাহুগ্রহ। [সং. ন+কায়]।

অকৃপণ

অকৃপণ–বিণ.  ১. কৃপণ নয় এমন;  ২. উদার, বদান্য (অকৃপণ দান, অকৃপণ ভালোবাসা) [সং. ন+কৃপণ]।

অকাম

অকাম বিণ. ১. নিষ্কাম, বাসনাশূন্য, কাম বা ভোগবাসনা নেই এমন;  ২. জিতেন্দ্রিয়। [সং.ন (নাই)+কাম (ভোগবাসনা) যাহার, বহুব্রীহি]। বি. (আঞ্চ.) অকাজ, কুকাজ। [বাং. ন (নিন্দিত) কাম (কর্ম), নঞ তত্‌।]

অকৃত্রিম

অকৃত্রিম–বিণ.  ১. কৃত্রিম নয় অর্থাত্ নকল নয় এমন, আন্তরিক (অকৃত্রিম ভক্তি, অকৃত্রিম অনুরাগ); ২. বিশুদ্ধ, খাঁটি; ৩. স্বাভাবিক। [সং. ন+কৃত্রিম]।

অকাতর

অকাতর–বিণ.  ১. কাতর নয় এমন; ২. ব্যাকুলতাশূন্য; ৩. নিঃশঙ্ক; ৪. সহিষ্ণু (পরিশ্রমে অকাতর)।