অকার্যকর

অকার্যকর–বিণ.  ১. কাজে লাগানো যায় না এমন, বাজে; ২. ব্যর্থ। [সং. ন+কার্য]।

অকৈতবে

অকৈতবে–ক্রি-বিণ. অকপটে, মন খুলে, সরল মনে।

অকারণে

অকারণে–ক্রি-বিণ. অনর্থক, মিছিমিছি (‘অকারণে অকালে মোর পড়ল যখন ডাক’: রবীন্দ্র)।

অক্টোপাস

অক্টোপাস–বি.  ১. আটটি বাহু বা শুঁড়বিশিষ্ঠ সামুদ্রিক প্রাণিবিশেষ; ২. চতুর্দিক থেকে মারাত্মক আক্রমণ (নানান সমস্যা তাঁকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে)। [ইং. octopus]।

অকৌশল

অকৌশল–বি.  ১. কৌশলের অভাব, অপটুতা;  ২. (বাং. অপ্র.) অসদ্ভাব, বিরোধ, মন কষাকষি। [সং. ন+কৌশল]।

অকার্য

অকার্য বি.  ১. অকাজ, বাজে কাজ;  ২. কুকাজ, অনুচিত কাজ;  ৩. অবৈধ কাজ। বিণ. অকরণীয়, অকর্তব্য।

অকারণ

অকারণ–বিণ. কারণবিহীন (অকারণ বিদ্বেষ, অকারণ হাসি। ক্রি-বিণ. অনর্থক, মিছিমিছি, শুধুশুধু (অকারণ হেসে চলেছে)। [সং. ন+কারণ]।

অকৈতব

অকৈতব–বিণ.  ১. কৈতব অর্থাত্ ছল নেই এমন, ছল করে না এমন, অকপট, ছলনাহীন;  ২. সত্য। [সং. ন+কৈতব]।

অকারান্ত

অকারান্ত–বিণ. (শব্দ সম্বন্ধে) অন্তে ‘অ’ ধ্বনিযুক্ত।

অকেজো

অকেজো–বিণ.  ১. অকর্মণ্য, নিষ্কর্মা;  ২. অব্যবহার্য। [ম. বাং. আকাজুয়া > আ. বাং. অকাজুয়া (অকাজ+উয়া > ও)]।