অকালবৃদ্ধ

অকালবৃদ্ধ–বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত।

অক্ত

অক্ত১–বিন. লিপ্ত, মিশ্রিত, মাখানো (তৈলাক্ত, রক্তাক্ত)। [সং. অন্‌জ্‌+ত]। অক্ত২–বি. সময়, বার (পাঁচ অক্ত নামাজ)। [আ. বখত্; হি. বখত্]।

অকালকুসুম

অকালকুসুম–বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)।

অক্টোবর

অক্টোবর–বি. ইংরেজি বত্সরের দশম মাস। [ইং. October]।

অকালকুষ্মাণ্ড

অকালকুষ্মাণ্ড–বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক।

অকালে

অকালে–ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়)।

অক্কা পাওয়া

অক্কা পাওয়া–ক্রি. বি. (কৌতু.) মৃত্যুমুখে পতিত হওয়া, মরে যাওয়া।

অকাল

অকাল–বি.  ১. অশুভ সময়, দুঃসময়;  ২. অসময়, অপরিণত সময়;  ৩. (জ্যোতি) অপ্রশস্তকাল, শুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়;  ৪. (বাং.) দুর্ভিক্ষ। বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]।

অক্কা

অক্কা–বি. ১. প্রভু, ঈশ্বর;  ২. মাতা;  ৩. মৃত্যু। [আ. অকা। তু. লা. acca. লাতিনে acca শব্দের অর্থ মাতা বা দেবী, Acca Larentia এক রোমান দেবীর নাম]।