অ অকালবোধন অকালবোধন–বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণ ও আরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)।
অ অক্রিয় অক্রিয়–বিণ. ১. কর্মহীন, নিষ্ক্রিয় (অক্রিয় চিত্তবৃত্তি); ২. নিরুদ্যম; ৩. ধর্মকর্মরহিত। বি. ক্রিয়া বা কর্মের অতীত যিনি অর্থাত্ পরামাত্মা। [সং. ন+ক্রিয়া]।
অ অকালপক্ব অকালপক্ব–বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা।
অ অক্রম অক্রম–বি. ১. ধারাবাহিকতা বা ক্রমের অভাব; ২. বিশৃঙ্খলা। বিণ. ১. বিশৃঙ্খল, এলোমেলো; ২. ক্রমহীন, পরম্পরাহীন। [সং. ন+ক্রম]।