অ

অগনিত

অগনতি–বিণ. অগণ্য, অসংখ। [সং. অগণিত]
অ

অগুণ

অগুণ–বি. অহিত, দোষ, অপরাধ (‘কিবা তার কৈলোঁ অগুণ’: শ্রীকৃ)। বিণ. গুণহীন। [সং. ন+গুণ]। ক্রি. অগুণ করা, ক্ষতি করা, অপকার করা (ঔষধাদি সম্বন্ধে)।
অ

অগার

অগার–আগার-এর রূপভেদ।
অ

অক্ষিগোলক

অক্ষিগোলক–বি. চোখের ভিতরের সমস্ত বর্তুল বা গোল অংশ, eyeball.
অ

অগাধীয়

অগাধীয়–বিণ. তলদেশে পৌছানো যায় না এমন, অত্যন্ত গভীর, abyssal, abysmal (বি.প.)।
অ

অগাধ

অগাধ–বিণ. ১. তল পাওয়া যায় না এমন, অথই, অতল (অগাধ জল); ২. অতিশয় গভীর, বিশাল (অগাধ সমুদ্র);  ৩. বিপুল, অপরিসীম (অগাধ পাণ্ডিত্য; অগাধ ঐশ্বর্য); ৪. অনন্তবিস্তার (‘অগাধ আকাশে’: রবীন্দ্র);  ৫. অপার (অগাধ স্নেহ)। [সং. ন+গাধ]। সমার্থক শব্দঃ অতল অতিশয় গভীর অতলস্পর্শী তলহীন গহীন বিপুল প্রভূত অঢেল প্রচুর বিস্তর দেদার অপরিসীম সীমাহীন অপরিমেয় অপার অশেষ অসীম অফুরন্ত অফুরান অনন্ত অপ্রমিত অপ্রমেয়
অ

অক্ষিগত

অক্ষিগত–বিণ. ১. নয়নগোচর, দৃষ্টিগোচর; ২. শত্রু।