অ্যানটিবায়োটিক
অ্যানটিবায়োটিক [ anaţi-bāỷōţika ] বিণ. জীবাণু প্রতিরোধ করে এমন। বি. জীবানুপ্রতিরোধী ওষুধ। [ইং. antibiotic]।
অ্যাডভেঞ্চার
অ্যাডভেঞ্চার [ aḍa-bhēñcāra ] বি. উত্তেজনাপূর্ণ ও দুঃসাহসিক কর্মপ্রচেষ্টা; অভিযান। [ইং. adventure]।
অ্যাডভারটিজমেন্ট
অ্যাডভারটিজমেন্ট [ aḍabhāra-ţija-mēnţa ] বি. প্রচার; প্রচারপত্র; বিজ্ঞাপন। [ইং. advertisement]।
অ্যাকোয়েরিয়াম
অ্যাকোয়েরিয়াম [ akōỷē-riỷāma ] বি. জলজ উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের জন্য কৃত্রিম পুষ্করিণী বা পাত্র। [ইং. aquarium]।