অ

অঙ্গনা

অঙ্গনা–বি. সুন্দরী রমণী; দেহসৌষ্ঠবসম্পন্না নারী; রমণী। [সং. অঙ্গ+ন+আ]।
অ

অঘটন-ঘটন-পটীয়সী

অঘটন-ঘটন-পটীয়সী–বিণ. (স্ত্রী) অসাধ্যসাধনে পটু, অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম (যে নারী) (সাধারণত ‘মায়া’ বা শক্তির বিণ. রূপে ব্যবহৃত)। 
অ

অঙ্গণ

অঙ্গণ–অঙ্গন-এর বানানভেদ।
অ

অঘটন

অঘটন–বি. ১. অসম্ভব বি অপ্রত্যাশিত ঘটনা;  ২. না ঘটা, সংঘটিত না হওয়া। [সং. ন (অ)+√ ঘট্+অন]।
অ

অঙ্গন

অঙ্গন–বি.  ১. আঙিনা, উঠান, প্রাঙ্গণ;  ২. যে অপরিবাহী মাধ্যম বিদ্যুত্প্রবাহকে পৃথক করে, dielectric. [সং. অঙ্গ+ন]।  
অ

অঙ্গদ

অঙ্গদ–বি.  ১. কেয়ূর বাজু প্রভৃতি অলংকার;  ২. কিস্কিন্ধ্যাধিপতি বালির পুত্র। [সং. অঙ্গ+√দৈ+অ]।
অ

অঘনাশন

অঘনাশন–বিণ. পাপনাশক, পাপক্ষানকারী।
অ

অঙ্গহীন

অঙ্গহীন–বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী।
অ

অঘ

অঘ–বি. পাপ। [সং. √ অঘ্+অ]।