অ অসার অসার [ āsāra ] বিন. তুচ্ছ, অপদার্থ, বাজে; মিথ্যা (জগত্সংসার অসার); ভিতর শক্ত নয় এমন (অসার কাঠ)। [সং. ন + সার]। বি. অসারতা, অসারত্ব। অসারকাঠ–বি. যে কাঠের ভিতর নরম, sam wood. অসারসুসার–বি. অসুবিধা ও সুবিধা।
অ অসাম্য অসাম্য [ asāmya ] বি. সাম্য বা সমতার অভাব; অসমতা; অমিল; একতার অভাব (অসাম্যের বিরুদ্ধে সংগ্রাম)। [সং. ন + সাম্য]।