অনপেত

অনপেত [ anapēta ] বিণ.  ১. বিচ্যুত হয়নি এমন;  ২. যুক্ত;  ৩. সমন্বিত (ন্যায়ানপেত কর্ম)। [সং. ন+অপ+√ ই+ত]।

অনাত্মীয়

অনাত্মীয় [ anātmīỷa ] বি. বিণ. ১. আত্মীয় বা সম্পর্কযুক্ত নয় এমন (ব্যক্তি); ২. শত্রু; ৩. আত্মীয় নেই এমন, আত্মীয়হীন। [সং. ন + আত্মীয়]। বি. অনাত্মীয়তা। স্ত্রী. অনাত্মীয়া।  

অনপেক্ষিত

অনপেক্ষিত–বিণ.  ১. যা ঘটবে বলে আশা করা যায়নি; যার জন্য কেউ অপেক্ষা করেনি; ২. যাকে কেউ প্রত্যাশা করেনি; অপ্রত্যাশিত।

অনাত্মজ্ঞতা

অনাত্মজ্ঞতা–বি. নিজেকে বুঝে না চলা; নিজের স্বভাব না বোঝা। বিণ. অনাত্মজ্ঞ।

অনপেক্ষতা

অনপেক্ষতা–বি. স্বাধীনভাবে কাজ করতে পারার অবস্হা; কারও উপর নির্ভরশীল না হওয়া, অনির্ভরশীলতা।

অনাত্মজ্ঞ

অনাত্মজ্ঞ [ anātmajña ] বিণ. ১. আপনাকে অর্থাত্ নিজেকে জানে না এমন; ২. নিজের স্বভাব বা শক্তি বুঝে চলে না এমন; ৩. নির্বোধ। [সং. ন + আত্মজ্ঞ]। বি. অনাত্মজ্ঞতা।

অনপেক্ষ

অনপেক্ষ [ anapēkşa ] বিণ. অন্যের উপর নির্ভরশীল নয় এমন, কারও মুখাপেক্ষী নয় এমন; স্বাধীন; নিরপেক্ষ। [সং. ন+অপেক্ষা]। বি. অনপেক্ষতা।

অনাড়ম্বর

অনাড়ম্বর [ anāḍmbara ] বিণ. আড়ম্বরহীন; জমকালো নয় এমন (অনাড়ম্বর অনুষ্ঠান)। [সং. ন + আড়ম্বর]।

অনাটন

অনাটন [ anāţana ]–অনটন-এর আশু. রূপ।