অনবচ্ছিন্ন

অনবচ্ছিন্ন [ anabacchinna ] বিণ. বিরামহীন, একটানা। [সং. ন+অবচ্ছিন্ন]।

অনাথআলয়

অনাথআলয়, অনাথনিবাস, অনাথাশ্রম–বি. অনাথ শিশুদের অর্থাত্ মাতা-পিতাহীন শিশুদের থাকার জায়গা বা আশ্রয়।

অনবগুণ্ঠিত

অনবগুণ্ঠিত [ anaba-guņţhita ] বিণ. অবগুণ্ঠন নেই এমন, অনাবৃত; ঘোমটাহীন। [সং. ন+অবগুণ্ঠিত]। স্ত্রী. অনবগুণ্ঠিতা (‘উষার উদয়-সম অনবগুণ্ঠিতা’: রবীন্দ্র)।

অনাথ

অনাথ [ anātha ] বিণ. বি. সহায়হীন, সম্বলহীন; নিরাশ্রয়। [সং. ন + নাথ]। অনাথা, (অশু. কিন্তু প্রচলিত) অনাথিনী (স্ত্রী.) বিণ. সহায়হীনা, যে নারীর কোনো অবলম্বন নেই।

অনবগত

অনবগত [ anaba-gata ] বিণ. অজ্ঞাত, অবিদিত। [সং. ন+অবগত]।

অনবকাশ

অনবকাশ [ anaba-kāśa ] বি. অবকাশ বা অবসর বা সময়ের অভাব। বিণ. অবসরহীন। [সং. ন+অবকাশ]।

অনাত্মীয়তা

অনাত্মীয়তা–বি. আত্মীয়হীনতা; অসদ্ভাব; আত্মীয়তার অভাব।