অ অনাদর অনাদর [ anādara ] বি. ১. আদরযত্ন শ্রদ্ধা বা মনোযোগের অভাব; ২. উপেক্ষা; ৩. অপমান, অসম্মান। [সং. ন + আদর]। বিণ. অনাদরণীয়, অনাদৃত।
অ অনাত্ম্য অনাত্ম্য [ anātmya ] বিণ. ব্যক্তিসম্পর্ক নেই এমন, নৈর্ব্যক্তিক (‘আমার অনাত্ম্য দেহ পড়ে আছে মৃন্ময় নরকে’: সু. দ.)। [সং. ন + আত্ম্য]।
অ অনবদ্য অনবদ্য [ anabadya ] বিণ. যা নিন্দনীয় নয়, নির্দোষ; (বাং.) চমত্কার। [সং. ন+অবদ্য (=নিন্দনীয়)]।