অনাদি

অনাদি [ anādi ] বিণ. ১. আদিহীন; ২. কারণহীন; ৩. উত্ত্তিহীন (‘অনাদি কালের রাত্রি’: রবীন্দ্র); ৪. স্বয়ম্ভু। বি. ঈশ্বর। [সং. ন + আদি]।

অনাদায়ী

অনাদায়ী (য়ি)–বিণ. আদায় করা হয়নি এমন; সংগ্রহ করা যায়নি এমন (অনাদায়ী খাজনা)।

অনবলম্ব

অনবলম্ব, অনবলম্বন [ anabalamba, anabalambana ] বিণ. অবলম্বন বা আশ্রয় নেই এমন; নিরাশ্রয়। বি. আশ্রয়হীনতা; অবলম্বনের অভাব। [সং. ন+অবলম্ব, অবলম্বন]।

অনবরোধ

অনবরোধ [ anaba-rōdha ] বি. বাধাহীনতা। [সং. ন+অবরোধ]।

অনাদায়

অনাদায় [ anādāỷa ] বি. আদায়ের অভাব; অপ্রাপ্তি। [সং. ন + বাং. আদায়]।

অনাদৃত

অনাদৃত–বিণ. অবহেলিত, উপেক্ষিত; অসম্মানিত। বি. অনাদর।

অনবরুদ্ধ

অনবরুদ্ধ [ anaba-ruddha ] বিণ. অবরোধ বা বাধা নেই এমন; মুক্ত। [সং. ন+অবরুদ্ধ]।

অনবরত

অনবরত [ anabarata ] বিণ. ক্রিবিণ. ক্রমাগত, অবিরাম; সর্বদা। [সং. ন+অব+√রম্+ত]।