অ অনাবিষ্কৃত অনাবিষ্কৃত [ anābişkŗta ] বিণ. ১. আবিষ্কৃত বা প্রকাশিত হয়নি এমন (পুঁথিটি এতদিন অনাবিষ্কৃত ছিল); ২. অজ্ঞাত। [সং. ন + আবিষ্কৃত]।
অ অনামিক অনামিক [ anāmika ] বিণ. ১. নামহীন; ২. নাম-না-জানা; ৩. অখ্যাত (‘এ-বিস্মৃত মরূভূর অনামিক কোণে’: সু. দ.)। [সং. ন + নামিক (নাম + ইক)]।
অ অনাবাসিক অনাবাসিক [ anābāsika ] বিণ. বাস করে না এমন, non-resident; যেখানে বাস করা হয় না এমন, non- residential. [সং. ন + আবাসিক]।
অ অনাবাদি অনাবাদি, (বর্জি.) অনাবাদী [ anābādi, (barji.) anābādī ] বিণ. ১. যেখানে আবাদ বা চাষ হয় না (অনাবাদি জমি); ২. চাষের অযোগ্য। [সং. ন + ফা. আবাদ + বাং. ই]।
অ অনাদ্যন্ত অনাদ্যন্ত [ anādyanta ] বিণ. আদি ও অন্ত নেই এমন (‘ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ততীর/ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে’: রবীন্দ্র)। [সং. ন + আদ্যন্ত]।