অনায়ত্ত

অনায়ত্ত [ anāỷatta ] বিণ. ১. আয়ত্ত হয়নি বা বশে আনা যায়নি এমন; ২. অধিকারের বাইরে; ৩. অবাধ্য। [সং. ন + আয়ত্ত]।

অনায়াস

অনায়াস [ anāỷāsa ] বি. পরিশ্রম বা কষ্টের অভাব, অক্লেশ; অতি সামান্য পরিশ্রম। বিণ. ১. ক্লেশহীন; ২. স্বতঃস্ফূর্ত; ৩. সহজ (অনায়াস ভঙ্গি)। [সং. ন + আয়াস]।

অনামক

অনামক [ anāmaka ] বিণ.  ১. যার নাম নেই, নামহীন;  ২. অখ্যাতনামা। [সং. ন + নামক]।

অনাবৃষ্টি

অনাবৃষ্টি [ anābŗşţi ] বি. বৃষ্টির অভাব, খরা। [সং. ন + আ + বৃষ্টি]।

অনাবৃত্তি

অনাবৃত্তি [ anābŗtti ] বি.  ১. পুনরাবৃত্তি না হওয়া; পুনরায় না হওয়া; ২. পুনরায় না আসা;  ৩. অনভ্যাস। [সং. ন + আবৃত্তি]।

অনাবৃত

অনাবৃত [ anābŗta ] বিণ. আবৃত বা ঢাকা নয় এমন, খোলা। [সং. ন + আবৃত]।

অনামুখ

অনামুখ, অনামুখা, (কথ্য) অনামুখো [ anāmukha, anāmukhā, (kathya) anāmukhō ] বিণ. মুখ দেখলে অমঙ্গল হয় এমন; যার মুখ দেখা অশুভ। [বাং. অনা + মুখ]।

অনাবিষ্ট

অনাবিষ্ট [ anābişţa ] বিণ. অমনোযোগী। [সং. ন + আবিষ্ট]।