অ অনারম্ভ অনারম্ভ [ anārambha ] বি. ১. আরম্ভের অভাব, আরম্ভ না হওয়া বা না করা; ২. আরম্ভেই যেখানে বিঘ্ন। [সং. ন + আরম্ভ]।
অ অনামা অনামা১ [ anāmā1 ] (-মন্) বিণ. নামহীন। [সং. ন + নামন্]। স্ত্রী. অনাম্নী। অনামা২, অনামিকা [ anāmā2, anāmikā ] বি. ১. কড়ে আঙুলের পাশের আঙুল, কনিষ্ঠা ও মধ্যমার মাঝের আঙুল; ২. যে নারীর নাম মুখে আনতে নেই। [সং. ন + নামন্, নামিকা]।