অনিষ্পন্ন

অনিষ্পন্ন–বিণ. অমীমাংসিত; অনির্ধারিত। বি. অনিষ্পত্তি।

অনিষ্পত্তি

অনিষ্পত্তি [ anişpatti ] বি. নিষ্পত্তি বা মীমাংসার অভাব। [সং. ন + নিষ্পত্তি]। বিণ. অনিষ্পন্ন।

অনার্দ্রতা

অনার্দ্রতা–বি. অনার্দ্র-র অনুরূপ। বিণ. অনার্দ্র।

অনার্তবা

অনার্তবা [ anārtabā ] বিণ. (স্ত্রীলোক সম্বন্ধে) ঋতুমতী হয়নি এমন, যে নারীর রজোদর্শন হয়নি। [সং. ন + আর্তবা]।

অনারেবল

অনারেবল [ anārēbala ] বিণ. মাননীয়। [ইং. honorable]।

অনার্দ্র

অনার্দ্র [ anārdra ] বিণ. ১. ভিজে নয় এমন; ২. (রসা.) জলহীন, anhydrous (বি. প.)। [সং. ন + আর্দ্র]। বি. অনার্দ্রতা।

অনারারি

অনারারি [ anārāri ] বিণ. অবৈতনিক ও সম্মানসূচক (অনারারি সেক্রেটারি)। [ইং. honorary]।