অনাশ্রয়

অনাশ্রয় [ anāśraỷa ] বিণ. আশ্রয় নেই যার, নিরাশ্রয়। বি. আশ্রয়ের অভাব। [সং. ন + আশ্রয়]। বিণ. অনাশ্রিত।

অনীশ

অনীশ, অনীশ্বর [ anīśa, anīśbara ] বিণ. ঈশ্বরহীন, নাস্তিক; ঈশ্বর মানে না এমন। [সং. ন + ঈশ, ঈশ্বর]।

অনালোচিত

অনালোচিত [ anālōcita ] বিণ. যা নিয়ে আলোচনা হয়নি (অনালোচিত বিষয়)। [সং. ন + আলোচিত]।

অনীপ্সিত

অনীপ্সিত [ anīpsita ] বিণ. অবাঞ্ছিত; চাওয়া হয়নি এমন। [সং. ন + ঈপ্সিত]।

অনীকিনী

অনীকিনী–বি. সৈন্যবাহিনীবিশেষ: এক অক্ষৌহিণীর দশ ভাগের এক ভাগ।

অনালোচনীয়

অনালোচনীয়, অনালোচ্য [ anālōcanīỷa, anālōcya ] বিণ. আলোচনার অযোগ্য বা বহির্ভূত। [সং. ন + আলোচনীয়, আলোচ্য]।

অনালোকিত

অনালোকিত [ anālōkita ] বিণ. ১. আলোকত নয় এমন; ২. অন্ধকার। [সং. ন + আলোকিত]।

অনীক

অনীক [ anīka ] বি. ১. সৈন্যদল; ২. যুদ্ধ। [সং. অন্ + ঈক]।