অনাহত

অনাহত [ anāhata ] বিণ. ১. আঘাত পায়নি এমন, অক্ষত; ২. বাজানো হয়নি এমন (‘অনাহত মোর বীণা’: রবীন্দ্র)। বি. তস্ত্রোক্ত ষট্চক্রের অন্তর্গত চতুর্থ চক্র; যোগীদের শ্রুতিগোচর দেহাভ্যন্তরস্হ ধ্বনিবিশেষ (তু. ‘অণহা ডমরু’: চর্যা.)। [সং. ন + আহত]।

অনাহারী

অনাহারী (-রিন্)–বিণ. ১. উপবাসী; ২. (ব্যঙ্গে) বেতন পায় না এমন।

অনাহার

অনাহার [ anāhāra ] বি. না খেয়ে থাকা, উপবাস। [সং. ন + আহার]। বিণ. অনাহারী।

অনুকরণকারী

অনুকরণকারী (-রিন্)–বি. বিণ. নকল করতে ভালোবাসে বা অভ্যস্ত এমন।

অনুকরণ

অনুকরণ [ anu-karaņa ] বি. ১. নকল; ২. অনুসরণ। [সং. অনু + করণ]।

অনাস্বাদিত

অনাস্বাদিত [ anāsbādita ] বিণ. স্বাদ গ্রহণ হয়নি এমন। [সং. ন + আস্বাদিত]।

অনুকম্পা

অনুকম্পা [ anu-kampā ] বি. ১. সহানুভূতি; ২. দয়া, অনুগ্রহ। [সং. অনু + √ কম্প্ + ও + আ]।

অনু

অনু [ anu ] অব্য. পরে পশ্চাত্ সাদৃশ্য যোগ্যতা ইত্যাদি সূচক উপসর্গ।

অনাস্হাপ্রস্তাব

অনাস্হাপ্রস্তাব–বি. (রাজ.) কোনো পদে অধিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে কিংবা মন্ত্রিমণ্ডলের বিরুদ্ধে কিংবা সরকারের বিরুদ্ধে সংসদে বা পরিষদে আনীত অনাস্হাসূচক প্রস্তাব, vote of no-confidence.