অ অনুকল্প অনুকল্প [ anu-kalpa ] বি. ১. গৌণ বা অপ্রধান বিধি, অপ্রধান নিয়ম; ২. বিকল্প, পরিবর্ত, alternative, ৩. প্রতিনিধি। [সং. অনু + কল্প]।
অ অনিকেত অনিকেত, অনিকেতন [ anikēta, anikētana ] বিণ. ১. গৃহহীন, নিকেত বা নিকেতন অর্থাত্ গৃহ নেই এমন; ২. নিরাশ্রয় (‘নিরন্তর কাকে যেন যাচে অনিকেত চক্ষুদ্বয়’: সু. দ.)। [সং. ন + নিকেত, নিকেতন]।
অ অনিঃশেষ অনিঃশেষ [ aniḥśēşa ] বিণ. ১. নিঃশেষ হয় না বা ফুরায় না এমন, অফুরন্ত (অনিঃশেষ ভালোবাসা); ২. বিনাশের অতীত, বিনষ্ট হয় না এমন (‘অনিঃশেষ প্রাণ’: রবীন্দ্র)। [সং. ন + নিঃশেষ]।
অ অনাহুত অনাহুত [ anāhuta ] বিণ. যাকে ডাকা হয়নি বা আহ্বান করা হয়নি, অনিয়ন্ত্রিত (‘তুমি এলে অনাহুত প্রেতস্তব্ধ গৃহে’: সু. দ.)। [সং. ন + আহুত]।