অ অনিন্দনীয় অনিন্দনীয়, অনিন্দ্য [ anindanīỷa, anindya ] বিণ. ১. নিন্দা করা যায় না এমন, নিন্দার অযোগ্য; ২. প্রশংসাযোগ্য; ৩. উত্কৃষ্ট; ৪. সুন্দর; ৫. নিখুঁত (অনিন্দ্যসুন্দর)। [সং. ন + √ নিন্দ্ + অনীয়, য]। বিণ. অনিন্দিত।
অ অনিন্দিত অনিন্দিত–বিণ. ১. নিন্দিত নয় এমন; ২. সুন্দর; ৩. নিখুঁত (অনিন্দিত স্বভাব, অনিন্দিত কান্তি)। স্ত্রী. অনিন্দিতা।
অ অনুক্রম অনুক্রম [ anu-krama ] বি. ১. যথাক্রম (বর্ণানুক্রম, পুরুষানুক্রমে); ২. ক্রমান্বয়, পারম্পর্য, sequence; ৩. কর্মসূচি, programme. [সং. অনু + √ ক্রম্ + অ]।
অ অনিদ্রা অনিদ্রা [ anidrā ] বি. ১. নিদ্রা বা ঘুমের অভাব, নিদ্রাহীনতা; ২. নিদ্রাহীনতা রোগ, insomnia. [সং. ন + নিদ্রা] বিণ. অনিদ্র।