অনুগ

অনুগ [ anuga ] বিণ. ১. অনুসরণকারী; অনুগমনকারী, অনুগামী; ২. অনাযায়ী, অনুসারী (নিয়মানুগ); ৩. অনুচর; ৪. সেবক। [সং. অনু + √ গম্ + অ]।

অনুক্ষণ

অনুক্ষণ [ anu-kşaņa ] ক্রি-বিণ. সর্বদা, নিরন্তর। [সং. অনু + ক্ষণ]।

অনিপূণ

অনিপূণ [ anipūņa ] বিণ. নিপূণ বা দক্ষ নয় এমন। [সং. ন + নিপূণ]। বি. অনিপূণতা, অনৈপূণ্য।

অনুক্রমিক

অনুক্রমিক–বিণ. পারম্পর্যযুক্ত, ক্রম-অনুসারী, পরপর ঘটে এমন।