অনিবারণীয়

অনিবারণীয়–বিণ. ১. নিবারণ করা বা বাধা দেওয়া যায় না এমন; ২. অনিবার্য; ৩. এড়ানো যায় না এমন।

অনিবার

অনিবার [ ani-bāra ] বিণ. ১. নিবারণ করা বা বাধা দেওয়া যা না এমন; ২. অবিরল। ক্রি-বিণ. ১. সর্বদা, নিরন্তর; ২. অবিরলভাবে (‘গাহি যদি কোনো গান, গাব তবে অনিবার’: কামিনী)। [সং. ন + নিবার (নিষেধ)]। বিণ. অনিবারণীয়, অনিবারিত।

অনুগামী

অনুগামী (-মিন্)–বিণ. অনুগমন করে এমন। স্ত্রী. অনুগামিনী।

অনিবর্তন

অনিবর্তন [ ani-bartana ] বি. বিরতির অভাব; নিবৃত্তিহীনতা। [সং. ন + নিবর্তন]। বিণ. অনিবর্তিত।

অনুগত

অনুগত [ anu-gata ] বিণ. ১. মতের অনুসারী, মত অনুসারে চলে এমন (পিতার অনুগত); ২. অধীন; ৩. আশ্রিত; ৪. অনুগ (মূলের অনুগত ব্যাখ্যা)। [সং. অনু + √ গম্ + ত]।

অনিবদ্ধ

অনিবদ্ধ [ anibaddha ] বিণ. ১. অনিয়মিত; ২. অলিখিত; ৩. অগ্রথিত। [সং. ন + নিবদ্ধ]।

অনুগমন

অনুগমন [ anu-gamana ] বি. ১. অনুসরণ; পরে যাওয়া; ২. একত্রে যাএয়া; ৩. সহমরণ। [সং. অনু + গমন]।