অনিমন্ত্রিত

অনিমন্ত্রিত [ animantrita ] বিণ. আহ্বান করা বা ডাকা হয়নি এমন, অনাহুত। [সং. ন + নিমন্ত্রিত]।

অনুগ্রহ

অনুগ্রহ [ anu-graha ] বি. ১. উপকার; আনুকূল্য; ২. প্রসন্নতা, প্রসাদ; ৩. দয়া, কৃপা (অনুগ্রহ করে চলে যান, তাঁরই অনুগ্রহে এসব হয়েছে)। [সং. অনু + √ গ্রহ্ + অ]।

অনুগ্র

অনুগ্র [ anugra ] বিণ. উগ্র বা তীব্র বা কড়া নয় এমন। [সং. ন + উগ্র]। বি. অনুগ্রতা।

অনিবিড়

অনিবিড় [ anibiḍ ] বিণ. নিবিড় বা ঘন নয় এমন (অনিবিড় মেঘ)। [সং. ন + নিবিড়]।

অনিবার্য

অনিবার্য [ ani-bārya ] বিণ. ১. নিবারণ করা বা রোধ করা সম্ভব নয় এমন (জীবনে দুঃখকষ্ট একরকম অনিবার্য, অনিবার্য কারণে); ২. প্রতিহত বা প্রতিরোধ করা যায় না এমন (অনিবার্য গতি, অনিবার্য বেগ)। [সং. ন + নি + √ বৃ + ণিচ্ + য]।

অনুগৃহীত

অনুগৃহীত [ anu-gŗhīta ] বিণ. অনুগ্রহ বা দয়া লাভ করেছে এমন, উপকৃত। [সং. অনু + √ গ্রহ্ + ত]। স্ত্রী. অনুগৃহীতা।

অনিবারিত

অনিবারিত–বিণ. ১. নিবারণ করা হয়নি এমন; ২. অনিষিদ্ধ; ৩. অপ্রতিহত।