অনুচিকীর্ষা

অনুচিকীর্ষা [ anu-cikīrşā ] বি. অনুকরণ বা নকল করার ইচ্ছা। [সং. অনু + √ কৃ + সন্ + আ]। বিণ. অনুচিকীর্ষু।

অনিয়ত

অনিয়ত [ aniỷata ] বিণ. ১. নিয়ত বা নির্দিষ্ট নয় এমন; ২. অসংযত; ৩. অনিয়মিত; ৪. অনিশ্চিত। [সং. ন + নিয়ত]।

অনুচর

অনুচর [ anu-cara ] বি. বিণ. ১. সহচর, সঙ্গী; ২. অনুগমনকারী; ৩. ভৃত্য, (‘তাহার কত অনুচর, কত ভক্ত’: শরত্)। [সং. অনু + √ চর্ + ইন্]।

অনিমিষ

অনিমিষ, অনিমেষ [ animişa, animēşa ] বিণ. ১. অপলক, পলকহীন; ২. নিস্পন্দ; ৩. স্হির (অনিমেষ নয়ন)। [সং. ন + নিমিষ, নিমিষে]।

অনুগ্রাহক

অনুগ্রাহক, অনুগ্রাহী (-হিন্)–বি. বিণ. অনুগ্রহণকারী; সহায়।

অনিমিখ

অনিমিখ [ animikha ] (কাব্যে) বিণ. অপলক, পলকহীন। ক্রি-বিণ. একদৃষ্টিতে, পলকহীনভাবে, অনিমিষে, নিমেষহীনভাবে (‘খরদৃষ্টে চেয়ে অনিমিখে’: রবীন্দ্র)। [সং. < অনিমিষ]।