অ অনিরূদ্ধ অনিরূদ্ধ [ anirūddha ] বিণ. রোধ করা হয়নি এমন; দমন করা হয়নি এমন; অনিবারিত; অবাধ। বি. শ্রীকৃষ্ণের পৌত্র ও প্রদ্যুম্নের পুত্র। [সং. ন + নিরুদ্ধ]।
অ অনিয়ম অনিয়ম [ aniỷama ] বি. ১. নিয়মের অভাব, নিয়মশীলতা; ২. বিশৃঙ্খলা, শৃঙ্খলার অভাব; ৩. অসংযম। [সং. ন + নিয়ম]।
অ অনুচিত অনুচিত [ anucita ] বিণ. উচিত বা ন্যায্য নয় এমন, অন্যায়, অসংগত, অকর্তব্য (এমন অনুচিত কাজ আমার দ্বারা হবে না)। [সং. ন + উচিত]।
অ অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত [ aniỷantrita ] বিণ. নিয়ন্ত্রিত বা সংযত করা হয়নি এমন, অনিরূপিত; অগোছালো, উচ্ছৃঙ্খল। [সং. ন + নিয়ন্ত্রিত]।
অ অনুচিন্তন অনুচিন্তন, অনুচিন্তা [ anu-cintana, anu-cintā ] বি. ১. নিয়ত বা সর্বদা চিন্তা; ২. পরে চিন্তা; ৩. গভীর চিন্তা, অনুধ্যান। [সং. অনু + চিন্তন, চিন্তা]।
অ অনিয়তকার অনিয়তকার [ aniỷatakāra ] বিণ. নির্দিষ্ট আকার নেই এমন, amorphous (বি. প.)। [সং. অনিয়ত + আকার]।