অনির্দেশ

অনির্দেশ [ anirdēśa ] বি. নির্দেশের অভাব; অনির্দিষ্ট অবস্হা। [সং. ন (অ) + নির্দেশ]।

অনুজ

অনুজ [ anuja ] বিণ. পরে জন্ম হয়েছে এমন, কনিষ্ঠ। বি. কনিষ্ঠ ভ্রাতা। [সং. অনু + √ জন্ + অ]। স্ত্রী. অনুজা।

অনির্দিষ্ট

অনির্দিষ্ট [ anirdişţa ] বিণ. নির্ধারিত বা নিশ্চিত নয় এমন। [সং. ন (অ) + নির্দিষ্ট]।

অনির্ণেয়

অনির্ণেয়–বিণ. নির্ণয় করা যায় না এমন। বি. অনির্ণীত।

অনুচ্চারণীয়

অনুচ্চারণীয়, অনুচ্চার্য–বিণ. উচ্চারণের অযোগ্য, উচ্চারণ করা যায় না বা উচিত নয় এমন; অকথ্য।

অনির্ণীত

অনির্ণীত [ anirņīta ] বিণ. নির্ণয় বা নির্ধারণ করা হয়নি এমন। [সং. ন (অ) + নির্ণীত]। বিণ. অনির্ণেয়।

অনুচ্চার

অনুচ্চার [ anuccāra ] বিণ. উচ্চারিত নয় এমন, অনুচ্চারিত, প্রকাশহীন (অনুচ্চার কামনা) [সং. ন + উদ্ + √ চারি + অ]। বিণ. অনুচ্চারণীয়, অনুচ্চার্য, অনুচ্চারিত।

অনিরূপিত

অনিরূপিত [ anirūpita ] বিণ. নিরূপণ করা বা নির্দিষ্ট করা হয়নি এমন; নির্ণয় করা হয়নি এমন; নিশ্চিত নয় এমন (এর জন্য কে দায়ী তা এখনও অনিরূপিত আছে)। [সং. ন (অ) + নিরূপিত]।