অনির্বাচিত

অনির্বাচিত [ anirbācita ] বিণ. নির্বাচিত নয় বা বেছে নেওয়া হয়নি এমন; অনির্ধারিত। [সং. ন + নির্বাচিত]।

অনুজন্মা

অনুজন্মা (-ন্মন্), অনুজাত–বিণ. পরে জন্ম হয়েছে এমন, অনুজ; কনিষ্ঠ।

অনির্বচনীয়

অনির্বচনীয়, অনির্বাচ্য [ anirbacanīỷa, anirbācya ] বিণ. ভাষায় প্রকাশ করা বা বর্ণনা করা যায় না এমন, অবর্ণনীয়, বর্ণনার অসাধ্য (অনির্বচনীয়, আনন্দ, অনিবর্চনীয় অনুভূতি)। [সং. ন + নির্বচনীয়, নির্বাচ্য]।

অনুজা

অনুজা–বিণ. (স্ত্রী.) কনিষ্ঠা। বি. কনিষ্ঠা ভাগিনী।

অনির্ধারিত

অনির্ধারিত [ anirdhārita ] বিণ. নির্ধারণ বা নিরূপণ করা হয়নি এমন; অনিশ্চিত। [সং. ন (অ) + নির্ধারিত]।

অনির্দেশ্য

অনির্দেশ্য [ anirdēśya ] বিণ. অনির্ণেয়, স্পষ্ট বা নির্দিষ্টভাবে কিছু বলা যায় না এমন (‘স্বর্গ ও মর্ত্যের মাঝখানে একটা অনির্দেশ্য….. স্হান আছে’: রবীন্দ্র)। [সং. ন + নির্দেশ্য]।

অনুচ্ছেদ

অনুচ্ছেদ [ anucchēda ] বি. ১. প্রবন্ধ বা অন্যান্য গদ্য রচনার বিভাগবিশেষ, প্যারাগ্রাফ; ২. ধারা, article (স. প.)। [সং. অনু + ছেদ]।