অ অনুজ্ঞা অনুজ্ঞা [ anujñā ] বি. ১. আদেশ; ২. অনুমতি; ৩. সম্মতি। [সং. অনু + √ জ্ঞা + অ]। বিণ. অনুজ্ঞাত।
অ অনুজ্জ্বল অনুজ্জ্বল [ anujjbala ] বিণ. ১. উজ্জ্বল বা দীপ্তিযুক্ত নয় এমন (অনুজ্জ্বল আলোক, অনুজ্জ্বল সকাল); ২. প্রখরতাহীন (অনুজ্জ্বল মেধা)। [সং. ন + উজ্জ্বল]।
অ অনির্বেদ অনির্বেদ [ anirbēda ] বিণ. অনুতাপহীন, গ্লানিহীন (‘অনির্বেদ অটহাসি হেসে’: সু. দ.)। [সং. ন + নির্বেদ]।
অ অনুজীবী অনুজীবী [ anu-jībī ] (-বিন্) বি. বিণ. ১. ভৃত্য; ২. আশ্রিত; ৩. পোষ্য (ব্যক্তি); ৪. অনুবর্তী বা অধীন (ব্যক্তি)। [সং, অনু + √ জীব্ + ইন্]।
অ অনির্বাণ অনির্বাণ [ anirbāņa ] বিণ. ১. নির্বাণ বা মুক্তিলাভ হয়নি এমন; ২. নেভে না বা নির্বাপিত হয় না এমন (অনির্বাণ দীপালোক, অনির্বাণ শোকাগ্নি); ৩. জ্বলন্ত; ৪. (-চির-) অশান্ত। [সং. ন + নির্বাণ]।