অনিষ্ঠ

অনিষ্ঠ [ anişţha ] বি. ১. ক্ষতি, অপকার; ২. অমঙ্গল। বিণ. চাওয়া হয়নি এমন, অবাঞ্ছিত। [সং. ন + ইষ্ট]।

অনুত্সাহ

অনুত্সাহ [ anut-sāha ] বি. উত্সাহের অভাব। [সং. ন + উত্সাহ]। বিণ. অনুত্সাহী।

অনুতপ্ত

অনুতপ্ত [ anu-tapta ] বিণ. কৃতকর্মের জন্য দুঃখিত; অনুশোচনাকারী। [সং. অনু + তপ্ত]।

অনিশ্চিত

অনিশ্চিত [ aniścita ] বিণ. ১. নির্ধারিত বা নির্দিষ্ট নয় এমন; ২. অস্হির (অনিশ্চিত রাজনৈতিক অবস্হা); ৩. নিশ্চয় করে বলা বা নির্দেশ করা যায় না এমন; ৪. সন্দেহযুক্ত। [সং. ন + নিশ্চিত]। বি. অনিশ্চিতি।

অনুত্কর্ষ

অনুত্কর্ষ [ anut-karşa ] বি. মন্দতা, নিকৃষ্টতা, অপকর্ষ। [সং. ন + উত্কর্ষ]। বিণ. অনুত্কৃষ্ট।

অনিশ্চয়

অনিশ্চয় [ aniścaỷa ] বি. সন্দেহ, সংশয়, নিশ্চিতির অভাব। বিণ. অনিশ্চিত। [সং. ন + নিশ্চয়]। বি. অনিশ্চয়তা।

অনুজ্ঞাত

অনুজ্ঞাত–বিণ. আদেশপ্রাপ্ত; সম্মতিপ্রাপ্ত। বি. অনুজ্ঞা।