অনুত্তম

অনুত্তম [ anuttama ] বিণ. ১. যার থেকে উত্তম বা উত্কৃষ্ট হয় না, সর্বোত্কৃষ্ট, সবচেয়ে ভালো; ২. উত্তম নয় এমন, নিকৃষ্ট, অধম। [সং. ন (অন্) + উত্তম]।

অনুতাপ

অনুতাপ [ anu-tāpa ] বি. কৃতকর্মের জন্য দুঃখ বা অনুশোচনা, আপশোস। [সং. অনু + তাপ]।

অনিষ্ঠকর

অনিষ্ঠকর, অনিষ্ঠকারী (-রিন্), অনিষ্ঠজনক, অনিষ্ঠদায়ক–বিণ. ক্ষতিকর।

অনুতাপী

অনুতাপী (-পিন্)–বিণ. অনুশোচনাকারী, কৃতকর্মের জন্য দুঃখিত এমন।