অনুদ্ভিন্ন
অনুদ্ভিন্ন [ anudbhinna ] বিণ. ১. (মাটি) ভেদ করে ওঠেনি এমন; অনুদ্গত; ২. অপরিস্ফুট; ৩. পূর্ণরূপে প্রকাশ পায়নি এমন (অনুদ্ভিন্ন যৌবন)। [সং. ন + উদ্ভিন্ন]।
অনুত্তীর্ণ
অনুত্তীর্ণ [ anuttīrņa ] বিণ. উত্তীর্ণ হয়নি এমন; অকৃতকার্য, ব্যর্থ। [সং. ন (অন্) + উত্তীর্ণ]।