অ অনুদ্দিষ্ট অনুদ্দিষ্ট [ anuddişţa ] বিণ. ১. উদ্দেশ বা খোঁজ নেই এমন; নিরুদ্দিষ্ট, নিখোঁজ; ২. বক্তব্যের বিষয় নয় এমন। [সং. ন + উদ্দিষ্ট]।
অ অনুধ্যান অনুধ্যান [ anu-dhyāna ] বি. সর্বদা চিন্তা বা স্মরণ; শুভচিন্তা। [সং. অনু + ধ্যান]। বিণ. অনুধ্যায়ী, অনুধ্যেয়।
অ অনুদ্ঘাত অনুদ্ঘাত [ anudghāta ] বি. বন্ধুর বা উচুনিচু নয় এমন, স্হান। [সং. ন (অন্) + উদ্ + √ হন্ + অ]। বিণ. অনুদ্ঘাতী।
অ অনুধাবন অনুধাবন [ anu-dhābana ] বি. ১. পিছনে ধাওয়া করা, পশ্চাদ্ধাবন; দ্রুত অনুসরণ; ২. অনুসন্ধান; ৩. মনোনিবেশ; পর্যালোচনা (তত্ত্বের অনুধাবন, ঈশ্বরের মহিমা অনুধাবন)। [সং. অনু + ধাবন]। বিণ. অনুধাবিত, অনুধাবনীয়।
অ অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য [ anu-dairghya ] বিণ. দৈর্ঘ্য বরাবর, longitudinal (বি. প.)। [সং. অনু + দৈর্ঘ্য]।