অ অনুমরণ অনুমরণ [ anu-maraṇa ] বি. সহমরণ; স্বামীর সঙ্গে চিতায় আরোহণ করে মৃত্যুবরণ কিংবা স্বামীর মৃত্যুর পরই স্বেচ্ছায় মৃত্যুবরণ। [সং. অনু (পরে) + মরণ]।
অ অনুমত অনুমত [ anu-mata ] বিণ. স্বীকৃত; সম্মত; অনুমোদিত। বি. আজ্ঞা; নির্দেশ বা আদেশ; অনুমোদন। [সং. অনু + √ মন্ + ত]।
অ অনুভূমিক অনুভূমিক [ anu-bhūmika ] বিণ. দিগন্তের সঙ্গে সমান্তরাল; ভূমির সঙ্গে সমান্তরাল; ক্ষিতিজতলের সঙ্গে সমান্তরাল, horizontal (বি. প.)। [সং. অনু + ভূমি + ক]।
অ অনুন্নত অনুন্নত [ anunnata ] বিণ. উন্নত বা উচু নয় এমন; অনগ্রসর (অনুন্নত সম্প্রদায়)। [সং. ন (অন্) + উন্নত]।
অ অনুনাসিক অনুনাসিক [ anu-nāsika ] বিণ. নাকি, খোনা; নাকের সাহায্যে উচ্চারণ করা হয় এমন। বি. নাকের সাহায্যে উচ্চারিত হয় এমন ধ্বনি। (ঙ্, ঞ্, ন্, ম্ ং)। [সং. অনু + নাসিকা]। তু. সানুনাসিক।