অ অনুমেয় অনুমেয় [ anumēỷa ] বিণ. অনুমানযোগ্য; অনুমান বা আন্দাজ করা যায় এমন (যন্ত্রের শক্তি সহজেই অনুমেয়)। বি. অনুমান।
অ অনুমান অনুমান, অনুমিতি [ anu-māna, anu-miti ] বি. ১. ধারণা; আন্দাজ (আমার অনুমান, সে সফল হবে); ২. যুক্তির দ্বারা জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বস্তু সম্বন্ধীয় সিদ্ধান্তে যাওয়া, inference; ৩. অর্থালংকারবিশেষ। [সং. অনু + √ মা + অন, তি]। বিণ. অনুমিত, অনুমেয়।