অ অনুপম অনুপম [ anupama ] বিণ. উপমাহীন, তুলনাহীন, অতুলনীয়, সর্বোত্কৃষ্ট (অনুপম সৌন্দর্য)। [সং. ন + উপমা]। স্ত্রী. অনুপমা। বিণ. অনুপমেয়।
অ অনুমোদিত অনুমোদিত–বিণ. ১. সম্মতিপ্রাপ্ত; অনুমতিপ্রাপ্ত (সরকার-অনুমোদিত পাঠ্যপুস্তক); ২. সমর্থিত (শাস্ত্রানুমোদিত); ৩. সরকারিভাবে স্বীকৃত বা ক্ষমতাপ্রাপ্ত, authorized; ৪. মঞ্জুরিপ্রাপ্ত, sanctioned (স. প.)। বি. অনুমোদন।
অ অনুমোদন অনুমোদন [ anu-mōdana ] বি. ১. সম্মতি; অনুকূল অভিমত; সমর্থন; ২. মঞ্জুরি sanction (কর্তৃপক্ষের অনুমোদন, সরকারি অনুমোদন)। [সং. অনু + √ মুদ্ + অন]। বিণ. অনুমোদিত।
অ অনুমৃত অনুমৃত [ anu-mŗta ] বিণ. সহমৃত; একই সঙ্গে বা পরে মৃত। [সং. অনু + মৃত]। বিণ. অনুমৃতা (স্ত্রী)।
অ অনুপদিষ্ট অনুপদিষ্ট [ anupa-dişţa ] বিণ. ১. উপদেশ দেওয়া হয়নি বা পায়নি এমন; ২. অশিক্ষিত। [সং. ন + উপদিষ্ট]। বি. অনুপদেশ।
অ অনুমাপক অনুমাপক [ anu-māpaka ] বিণ. ১. অনুমান করায় এমন; ২. সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে এমন; ৩. অনুমানজনক; ৪. নির্ণায়ক; ৫. অনুমানের কারণস্বরূপ। [সং. অনু + √ মাপি + অক]।